বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

ব্রিকসের ব্যাংক থেকে ঋণ পেতে সংসদে বিল পাস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ব্যাংক ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ থেকে অন্য মুদ্রায় ঋণ নেওয়ার সুবিধা পেতে জাতীয় সংসদে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ পাস হয়েছে। রিজার্ভে টান এবং ডলার বাজারের অস্থিরতার মধ্যে এই আইনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১ নভেম্বর) অর্থমন্ত্রীর পক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ-আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ‘এগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ স্বাক্ষরের মাধ্যমে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামক একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। এনডিবি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উন্নয়নশীল দেশসমূহের অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মোট আটটি দেশ এর সদস্য।

মন্ত্রী বলেন, এই ব্যাংকের অনুমোদিত মূলধন ৫০ বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে পেইড ইন শেয়ারর্স ১০ বিলিয়ন মার্কিন ডলার এবং কলএ্যাবল শেয়ার ৪০ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মোটা শেয়ারের পরিমাণ নয় হাজার ৪২০ এবং চাঁদার পরিমাণ ৯৪২.০০ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে পেইড ইন মূলধন হিসাবে বাংলাদেশের প্রদেয় পরিমাণ ১৮৮.৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০৮১ কোটি ৮২ লাখ টাকা), যা সাত কিস্তিতে পরিশোধযোগ্য।

BB
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে পাঁচ দেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

এই বিলটি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হলে ডলার ছাড়াও অন্য মুদ্রায় ঋণ পাওয়া যাবে। তাই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩ জাতীয় সংসদে আনা হয়েছে।

ব্যাংকটি বাংলাদেশকে ঋণের সম্মতি দিয়েছে উল্লেখ তিনি বলেন, ‘এ ব্যাংকটি ব্রিকস গোষ্ঠী থেকে করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এ ব্যাংকে যারা সদস্য হবেন তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। আমরা যেটা করছি এ ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে এরই মধ্যে আমাদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদের অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এ আইনটা করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হবো এবং সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারব। এজন্যই এই আইনটা পাস করা অত্যন্ত জরুরি, সে জন্যই এ বিলটি আনা হয়েছে। বিশ্বব্যাংক শুধু ডলারে ঋণ দেয়। আর এ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে সেটা শুধু ডলারে ঋণ দেওয়া হবে না, এটা একটি শিথিলযোগ্য, স্টালিং পাউন্ড, ইউরো, ডলার, রুবল, ইউয়ান যে কোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে এ ব্যাংক। সেই জন্য আমার মনে হয় এটা অত্যাধুনিক একটা ব্যাংক হচ্ছে।

এই আইনটা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নতুন যাত্রা করা ব্যাংকটির সাথে যাতে আমরা থাকতে পারি এবং বেনিফিটগুলো পাই এজন্য এই আইনটি একান্ত প্রয়োজন এবং বেনিফিট পাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে।’

বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলের সদস্য মুজিবুল হক, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, হাফিজ উদ্দিন আহম্মেদ, রওশন আরা মান্নান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE