1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যে কারণে শাহরুখ খানকে ‘দায়ী’ করলেন শুভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

যে কারণে শাহরুখ খানকে ‘দায়ী’ করলেন শুভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শাহরুখ খান শুধু বলিউড তারকাদের তারকা নন। অন্যান্য দেশের চলচ্চিত্র তারকারাও আইডল মানেন তাকে। এবার তাকেই দায়ী করলেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। তবে মন্দ কোনো বিষয়ে না। শুভর অনর্গল হিন্দি কথা বলার পেছনে বলিউড বাদশাহর দায় রয়েছে বলে সংবাদমাধ্যমকে বলেন তিনি।

শুভ অভিনীত ‘মুজিব’ মুক্তি পেয়েছে ভারতে। প্রচারণার জন্য দেশটিতে রয়েছেন তিনি। ফলে সেখানকার গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হতে হচ্ছে। তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনর্গল হিন্দি বলছেন তিনি। এর কারণ জানতে চাইলে শাহরুখকে দায়ী করেন এ নায়ক।

এত ভালো হিন্দি কীভাবে বলতে পারেন? প্রশ্নটির উত্তরে শুভ রসিকতা করে বলেন, ‘এর জন্য দায়ী জনাব শাহরুখ খান সহ সকল বলিউড তারকা।’

এ সময় সিনেমাটি নিয়ে শুভ বলেন, “একটি বিষয় বলার আছে আমার, আমি অভিনয় করিনি ‘মুজিব’ ছবিতে। একজন মানুষ হওয়ার ভান করা এবং একজন মানুষ হয়ে যাওয়ার মাঝে পার্থক্য আছে। শ্যাম বেনেগাল জি আমাকে সেটা বুঝিয়েছেন। আমি প্রথমে মুজিবের অঙ্গভঙ্গি, পাইপ ধরার ধরন অনুকরণ করছিলাম। শ্যাম জি আমাকে সেটা বন্ধ করতে বললেন। বললেন, ‘আপনি শেখ মুজিবুর রহমান নন’। তিনি খুব অল্প সময় থাকলেও তার ভিত্তিটা থেকে গেছে। এই বিষয়টি চরিত্র সম্পর্কে আমার পুরো ধারণাই বদলে দেয়।”

তিনি আরও বলেন, “শ্যাম বেনেগালজি আমাকে বলেন, আমার ধারণ করতে হবে আত্মা, বাহ্যিক রূপ নয়। মানুষ যখন ভাবে আমি সিনেমায় অভিনয় করেছি, আমি আসলে অভিনয় করিনি বললেই চলে। এটা ভেতর থেকে এসেছে এবং সেটারই প্রতিফলন দেখা গেছে।”

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। এতে নাম ভূমিকায় আছেন আরিফিন শুভ। আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন