1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাপের কামড়ে আহত ওমর সানী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ নবীজির স্মৃতিবিজড়িত মদিনার সেই কূপগুলো জাতীয় বাজেটে বিনিয়োগবান্ধব, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা

সাপের কামড়ে আহত ওমর সানী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ‘ডেড বডি’ নামের একটি ছবির শুটিংয়ে বান্দরবন আছেন তিনি। সেখানেই সাপের কামড়ে আহত হন এ তারকা। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এমডি ইকবাল।

আজ রোববার দুপুরে ওমর সানীকে সাপে কামড়ে দিয়েছে উল্লেখ করে ইকবাল বলেন, আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তবে বর্তমানে বিপদমুক্ত ওমর সানী। সুস্থভাবে ফের শুটিংয়ে অংশ নিয়েছেন বলেও জানান ইকবাল।

‘ডেড বডি’ ছবিতে নতুন এক লুকে দেখা যাবে সানীকে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে তার একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে। চরিত্রটি নিয়ে এর আগে ওমর সানী বলেছিলেন, ‘হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’

১০ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘ডেড বডি’ সিনেমার দৃশ্যধারণের কাজ। এতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন রোশান, অন্বেষা রায়সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন এমডি ইকবাল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন