1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনের সমর্থনে আরব অভিনেত্রীর বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনের সমর্থনে আরব অভিনেত্রীর বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠল আরব অভিনেত্রী সিরীয় বংশোদ্ভূত আরব অভিনেত্রী সুজান নাদিম আলদিনের। ইজিপ্ট টুডের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আমেরিকায় বসবাসকারী ইহুদীদের একাংশ এই যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করছেন। তারা সম্প্রতি জড়ো হয়েছিলেন মার্কিন কংগ্রেসের সামনে। সেখানে ফিলিস্তিনকে সমর্থন করে বিক্ষোভ করেছেন। ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন সুজান।

এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন সুজান। সেখানে দেখা গেছে মার্কিন কংগ্রেসের সামনে জড়ো হয়ে এই বন্ধের দাবিতে আন্দোলন করছেন ইহুদিদের অনেকে। কোনো ধরনের অজুহাত না দেখিয়ে ফিলিস্তিন ইস্যুতে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছে তারা।

এ প্রসঙ্গে সুজান বলেন, ‘আমাদের আরব কণ্ঠস্বর অবশ্যই শোনা উচিত, আমরা ফিলিস্তিনের পতাকা প্রদর্শন ও উত্তোলন করেছি, যাতে ফিলিস্তিনে কী চলছে সেই সত্য গোটা বিশ্ব শুনতে পায়।’

এর আগে এ যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করেছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ ও গায়িকা দালাল আবু আমনেহ। এ সমর্থনের ফলে আমেনহকে গ্রেফতার করে ইসরেয়েলের পুলিশ। অন্যদিকে জিজি হাদিদকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন