1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গৃহবধুকে গালে ছেকা দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে গৃহবধুকে গালে ছেকা দেয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুরে গৃহবধু পুষ্প বেগমকে (৩০) ভাজাকাঠি পুড়িয়ে গালে ছেকা দিয়ে মুখ জলছে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আরেক প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার দুপুরে শহরের পশ্চিম ফুলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয় মাতাব্বররা মীমাংসার আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই গৃহবধু জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, গুরুতর আহত পুষ্প বেগম পশ্চিম ফুলবাড়ীয়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করেন। তার স্বামী ময়েন উদ্দিন একজন হোটেল শ্রমিক।

পুষ্প বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন, প্রতিবেশী শামীম কসাইয়ের স্ত্রী সুমি বেগম বুধবার দুপুরে আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে তার বাড়ীতে নিয়ে যান। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে গ্যাসের চুলায় ভাজাকাঠি গরম করে আমার গালে ছেকা দেয় এবং মারধর করে। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, সুমি বেগম সন্দেহ করেন তার স্বামীর সাথে আমার সম্পর্ক রয়েছে এবং তার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা বলারও অভিযোগ আনে। কিন্তু আমি কোন মোবাইল ফোনই ব্যবহার করি না এবং শামীম কসাইয়ের সাথে আমার কোন যোগাযোগ নেই। এ নিয়ে স্থানীয় মাতাব্বর ও ওয়ার্ড কাউন্সিলর আগামী রবিবার বসে মীমাংসা করে দিবে বলে আমাদের আশ^াস দেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযোগ প্রসঙ্গে সুমি বেগমের স্বামী শামীম কসাই বলেন, ঘটনাটি আমি শুনেছি। আমার বাবা অসুস্থ থাকায় তখন আমি বাসায় ছিলাম না। তবে এই ঘটনায় স্থানীয় মাতাব্বর ও ওয়ার্ড কাউন্সিলর বসে মীমাংসা করে দিবে বলে দায়িত্ব নিয়েছে। পুষ্প বেগমের সাথে কোন সম্পর্ক আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার সাথে ওনার কোন সম্পর্ক নেই। তাকে প্রতিবেশী হিসেবেই আমি চিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আজাদ মোল্লা জানান, গৃহবধুকে ভাজাকাঠি দিয়ে ছেকা দেওয়ার ঘটনা শুনেছি। আমাকে মীমাংসার কথা বলা হয়েছিল।

এ প্রসঙ্গে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, এভাবে একজন মানুষের মুখ জলছে দেয়ার মত কাজ কেউ করতে পারে না। এটা একটি আইন বিরোধী কাজ এবং মানবাধীকার লঙ্ঘন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন