1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

মাদারীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের ডাসারে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৪) অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত অপহরণকারী দ্বীন ইসলাম দিনুকে (২৫) গ্রেফতার করা হয়েছে। 

আজ রোববার (৮ অক্টোবর) ভোরে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার দ্বীন ইসলাম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার লাল খাঁর ডাঙ্গী গ্রামের আক্কাস খাঁনের ছেলে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানায়, অপহৃত ওই স্কুলছাত্রী গত ১৩ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্বীন ইসলাম দিনুসহ বেশ  কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দ্বীন ইসলাম দিনুসহ ৪ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় আসামি দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়। এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অপহরন মামলায় দ্বীন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দ্বীন ইসলাম দিনুর একাধিক বিয়ে রয়েছে। এছাড়াও সে একজন নারী লোভী পুরুষ।

ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন