1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ৬লক্ষ ৮০ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

মাদারীপুরে ৬লক্ষ ৮০ হাজার টাকার গাঁজাসহ গ্রেফতার ১

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে ৩৪ কেজি গাঁজা সহ আরিফ খান (২৮) নামে
১ জন গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬আগস্ট) বিকালে
শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। আরিফ বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-বার, পিপিএম এর দিক নির্দেশনায় শিবচর থানা একটি অভিযানিক একটি দল এসআই মোস্তফা কামাল, এএসআই শহিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ্চর বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে আরিফ খান গ্রেফতার করেন। তাহার সাথে থাকা অপর অজ্ঞতনামা আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উক্ত আসামীর সাথে থাকা ৪টি ব্যাগ চেক করে গাঁজা সদৃশ বস্তু দেখা গেলে কর্তব্যরত অফিসার ব্যাগ গুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত ৪টি ব্যাগ খুলে দেখা যায় যে, সেখানে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮ টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা রয়েছে। যাহার বর্তমান বাজার মূল্য ৬লক্ষ ৮০ হাজার টাকা। পলাতক অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,ব৮ টি প্যাকেটে ৩৪ কেজি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাজার বর্তমান বাজার মূল্য ৬লক্ষ ৮০ হাজার টাকা। পলাতক অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন