1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মানবপাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ এর সদস্যরা।
শনিবার (৫ আগস্ট) দিনগত রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে। রোববার (৬ আগস্ট) সকালে মাদারীপুর সদর মডেল থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব-৩। এমদাদ বেপারী মাদারীপুর সদর উপজেলার কুমাড়খালী গ্রামের শফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, এমদাদ বেপারী মাদারীপুর জেলার মানবপাচারকারী চক্রের মূলহোতা। তার মাধ্যমে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হয় অনেক যুবক।
পরে ২৫ মে গফুর মাতুব্বর নামে এক ভুক্তভোগী এমদাদের বিরুদ্ধে মামলা করলে গাঁ ঢাকা দেয় সে। অবশেষে শনিবার রাতে রাজধানীর কেরানীগঞ্জে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় এমদাদকে। এমদাদের গ্রেপ্তারে খবরে পেয়ে থানায় অবস্থান নেয় নিখোঁজ অন্তত ২০টি পরিবারের স্বজনরা। দালালদের দেওয়া লাখ লাখ টাকা ও নিখোঁজ সন্তানদের দ্রুত ফেরত পেতে সরকারের সহযোগিতার পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।
এমদাদ গ্রামের সহজ-সরল মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাড়ি দেওয়ার কথা বলে এসব মানুষদের কাছে থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
এই ঘটনায় মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের আজাহার মীরার ছেলে সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয় এমদাদ। মুক্তিপণ দিলেও ফেরত আসেনি এই যুবকেরা।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের আজাহার মীরার ছেলে সজিব মীরা। লিবিয়া থেকে এমদাদকে দীর্ঘদিন ধরে সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয় এমদাদ।
পরে মুক্তিপণ দিলেও ফেরত আসেনি এই যুবকেরা।  এ ঘটনায় বাকিদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন