1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুর খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে বিহান মিত্র নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রর ছেলে।

নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু বিহান মিত্র সকালে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি খাল পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন খালের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহতের আত্মীয় রতন বলেন, ‘খালের পানি থেকে নিহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।’

এ ব্যাপারে কালকিনি হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান জানান, পানিতে ডুবে গিয়েই শিশুর মৃত্য হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন