মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে বিহান মিত্র নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিহান মিত্র একই গ্রামের নেপাল মিত্রর ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু বিহান মিত্র সকালে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি খাল পাড়ে খেলতে গিয়ে হঠাৎ করে পাঁ পিচলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজি শেষে স্থানীয় লোকজন খালের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহতের আত্মীয় রতন বলেন, 'খালের পানি থেকে নিহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।'
এ ব্যাপারে কালকিনি হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান জানান, পানিতে ডুবে গিয়েই শিশুর মৃত্য হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
LN24BD
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.