1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ডেঙ্গু রোগের পরিক্ষা অতিরিক্ত টাকা ফি নেয়ায় তিন হাসপাতালকে জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

মাদারীপুরে ডেঙ্গু রোগের পরিক্ষা অতিরিক্ত টাকা ফি নেয়ায় তিন হাসপাতালকে জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে মাদারীপুরে তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৬ জুলাই) দুপুরের জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সরকারি তথ্য মতে ডেঙ্গু পরিক্ষা ফি সরকারিভাবে ৩০০ টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে সরকারি নির্ধারিত ফি এর চেয়ে  ২০০ টাকা করে বেশি ফি আদায় করছে এই তিনটি প্রাইভেট হাসপাতাল। ডেঙ্গুর এনএসআই ও আইজিজি এন্ড আইজিএম ফি ৩০০ টাকা
সিবিসি ৪০০ টাকা, সরকারিভাবে ফি নির্ধারণ করা হলেও কিছু হাসপাতালে এর বেশি আদায় করছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে -এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ নেওয়ার সত্যতা পাওয়া যায়।

পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করা হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন