বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

শাকিবের সঙ্গে কীসের সম্পর্ক, খোলাসা করলেন অপু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জুটি বেঁধে একসঙ্গে অভিনয়, রিল লাইফের রসায়ন ধরা দেয় রিয়েল লাইফেও। ভালো বন্ধুত্ব রূপ নেয় প্রণয়ে। এরপর গোপনে পরিণয়ে জড়ান দুজন। সেই সংসারে তাদের কোলজুড়ে আসে ফুটফুটে এক পুত্রসন্তান। এরপরই ভালোবাসার আকাশে কালো মেঘের ঘনঘটা। এক দশকের দাম্পত্যজীবনের ইতি টেনে দুজনেই একে অপরের প্রাক্তনের খাতায় নাম লেখান।

হ্যাঁ, ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের কথাই বলা হচ্ছে। সম্প্রতি নেটমাধ্যমে এই তারকাদ্বয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তা পার হচ্ছেন তারা। এ সময় ছেলে আব্রাহাম খান জয়ের হাত ধরে রাস্তা পার হন শাকিব। পাশেই হেঁটে আসেন অপু। এরপর কালো রঙের একটি গাড়িতে সামনের সিটে উঠে বসেন অপু এবং ছেলেকে নিয়ে পেছনের সিটে চড়ে বসেন শাকিব।

প্রাক্তন শাকিবের সঙ্গে বর্তমানে সম্পর্কের সমীকরণটা ঠিক কী, বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলার অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

অপু বলেন, ‘বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে আমি বলতেই চাই না। আমি দেখেছি আমাদের কাজের জায়গায় দেখে দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে।’

শাকিব খান প্রসঙ্গে তার সর্বাধিক সিনেমার এ নায়িকা বলেন, “তিনি আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে ‘প্রিয়তমা’ সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারো পক্ষে সম্ভব না।”

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE