1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
না ফেরার দেশে চলে গেলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে এম সেকেন্দর আলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু

না ফেরার দেশে চলে গেলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে এম সেকেন্দর আলি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ সংবাদদাতা।। 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ০২ নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কে এম সেকেন্দার আলী (৬২ ) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

বুধবার (১২ জুলাই ২০২৩ ) রাত আনুমানিক ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি এবং পরপর দুই বার নির্বাচিত ২ নং পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে এম সেকেন্দার আলীর মৃত্যুর বিষয়টি তার বড় ভাই মো: সিফাত খন্দকার দুরান্ত টিভিকে জানিয়েছেন।

তিনি জানান, তার ছোট ভাই ২ বার স্ট্রোক করে প্রথমবার ফরিদপুর থেকে চিকিৎসা গ্রহনে প্রায় সুস্থ হয়ে গিয়েছিল, ২য় বার স্ট্রোক করে প্রায় এক বছর হয়ে গেলো, সেবার পিজি হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিছুটা ভাল হলে বাড়ি ফিরে আসে। গত বৃহ:স্পতিবার বড় পারুলিয়া নিজ বাড়িতে ৩য় বারের মত ব্রেইন স্ট্রোক করে অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডায়বেটিস, কিডনি সমস্যা এবং উচ্চ রক্তচাপ থাকায় বাড়িতে ডাক্তার ডেকে চিকিৎসা করে অবস্থার উন্নতি হয়নাই ।

এ দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কে এম সেকেন্দার আলীর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ০২নং পারুলিয়া ইউনিয়ন, কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন নেতাকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন