বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মান্নান মোল্লা (৬৫)। তিনি সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, গতকাল সোমবার রাতে প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পশ্চিম পেয়ারপুর এলাকার মান্নান মোল্লা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শিহাব চৌধুরী ওই রোগীর চিকিৎসা দেন। দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ওই রোগীর ব্যথা কমানোর জন্য তার শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন সদর হাসপাতালের সেবিকা কেয়া আক্তার। ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই রোগীর খারাপ লাগা শুরু করলে ঘুমিয়ে পড়েন তিনি এবং সেই অবস্থায় ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ উঠে।

মান্নান মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা বলেন, আবার আব্বার পেটে ব্যথা ছিলো। ডাক্তার তাকে দেখে স্যালাইন দিয়েছিলো। ব্যথা না কমায় নার্সকে ডেকে আনলে নার্স একটা ইনজেকশন পুশ করে। এরপরেই আব্বার বুকের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়। পরে দেখি আব্বায় আর কথা কয়না। ডাক্তারের ভুল চিকিৎসায় আমার আব্বায় মারা গেছে। আমি এ ঘটনার বিচার চাই।

বাবাকে হারিয়ে হাসপাতালের মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ছিলেন মান্নান মোল্লার দুই মেয়ে লিমা বেগম ও রহিমা বেগম। আহাজারি করছিল তারা।

ছোট মেয়ে লিমা বেগম বলেন, আমার আব্বার ঠিকঠাক চিকিৎসা দেয় নাই ডাক্তার। আব্বার বেশি ব্যথা উঠলে একটা ইনজেকশন দিয়া গেছে ডাক্তার। এর পরেই আমার আব্বায় মারা যায়। আমার আব্বারে ওরা মাইরা ফালাইছে। আমরা এর বিচার চাই।

আরেক মেয়ে রহিমা বেগম বলেন, সামান্য পেটের ব্যথায় কি কেউ মরে? সুই দেয়ার পরেই আমার আব্বায় মারা গেছে। যে সুই দিছে হের কারনেই আমার বাপের মৃত্যু হইছে। আমরা ৪ ভাই বইন এতিম হইয়া গেলাম।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহীন চৌধুরী বলেন, ওই রোগী এর আগে আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলো। সেখানে উন্নতি না হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলো। তার ব্যথা কমানোর জন্য ইনজেকশন দেয়া হয়েছিলো। পরে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদ যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যু হয়।

ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, তাকে শুধুমাত্র এন্টোবায়োটিক, পেইন কিলার ও গ্যাসের ইনজেকশন দেয়া হয়েছিলো, এর বাহিরে কিছুই নয়। সেক্ষেত্রে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সঠিক নয়।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়ে লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে ডাক্তারের গাফলতির সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমরা এ ব্যাপার জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE