1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক নাদিম হত্যা : রিমান্ড শেষে জেলহাজতে ৬ আসামি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সাংবাদিক নাদিম হত্যা : রিমান্ড শেষে জেলহাজতে ৬ আসামি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বহুল আলোচিত সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেফতারকৃত ১৩ আসামীর মধ্যে ৬ আসামী ৩ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

আসামীরা হলেন- বালুগ্রাম সাধুরপাড়া এলাকার মৃত বাচ্চু খাজার ছেলে মো. কফিল উদ্দিন (৫৫), দক্ষিণ কুতুবের চর গ্রামের সিরাজের ছেলে মো. ফজলু মিয়া (৩৫) ও মো. শহিদ (৪০), মোল্লাপাড়া মসজিদপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল (৩৫), সর্দারপাড়া মেরুরচর গ্রামের মো. আ. করিমের ছেলে মো. ওহিদুজ্জামান (৩০) ও কামালের বার্তী এলাকার মৃত জসি শেখের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

জামালপুর গোয়েন্দা সংস্থা (ডিবি) ওসি আরমান আলী জানান, নাদিম হত্যা মামলার ৬জন আসামীকে তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত (১৮ জুন) সাংবাদিক নাদিম হত্যা মামলার গ্রেফতারকৃ আসামীদেরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহমেদ ৬জন আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন