1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আবারো মুখোমুখি অপু-বুবলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আবারো মুখোমুখি অপু-বুবলী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। কাজ করেছেন একাধিক ঢালিউডের সিনেমায়। এই দুই নায়িকার আরো একটি পরিচয় হচ্ছে, তারা দুজনেই ঘরে বেঁধেছিলেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে।

ভালোবেসে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর এই জুটির বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেন নায়ক। কিন্তু সেই সংসারও এখন ভাঙনের পথে। যার কারণে এই দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। একে অন্যকে ইঙ্গিত করে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করতেও দেখা গেছে।

এবার শাকিবকে ছেড়ে ভিন্ন এক কারণে মুখোমুখি হচ্ছেন অপু-বুবলী।  কোরবানির ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাসের  ‘লাল শাড়ি’ ও শবনম বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা। যেটা নিয়েই অদৃশ্য এক লড়াই হবে দুই নায়িকার মাঝে।

পর্দার এই লড়াইয়ে অপুর সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ।

অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র চিত্রনাট্য লিখেছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে প্রহেলিকা সিনেমার চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন চয়নিকা চৌধুরী।

সেন্সর ছাড়পত্র পেয়ে দুই অভিনেত্রীর সিনেমাই দিন গুনছে শুভমুক্তির। তবে প্রেক্ষাগৃহে কার সিনেমা দর্শকদের মন কাড়ে সেই লড়াইয়ের ফল জানতে অপু-বুবলী ভক্তদের অপেক্ষা করতে হবে ঈদের দিন পর্যন্ত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন