1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ, জড়িতদের ফাঁসির দাবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ, জড়িতদের ফাঁসির দাবি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সংগঠনের লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়েছে। একই সাথে সিসিটিভি ফুটেজে শনাক্তকৃত ব্যক্তিরা ছাড়াও নেপথ্যে কলকাঠি নাড়া গডফাদারেরও গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সভা থেকে।

শুক্রবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে জামালপুর শহরের শহীদ হারুন সড়কে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বকশীগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও এ দাবি জানান সাংবাদিকরা।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের সাংবাদিক আজিজুর রহমান ডল, সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের সাংবাদিক খাদেমুল বাবুল, দেশটিভির সাংবাদিক সাইদ পারভেজ তুহিন, বণিকবার্তার সাংবাদিক আরিফ আকন্দ, দেশরূপান্তরের সাংবাদিক ময়না আকন্দ, স্বাধীন ভোরের সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করেন নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে তিনদিন কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিও ঘোষণা করা হয়।

সভায় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। জামালপুরে এই প্রথম কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেন। এ হত্যাকাণ্ডে নেপথ্য মদদদাতা ও সক্রিয় অংশ নেওয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান নেতারা।

নেতারা আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি। তার এমন বক্তব্যে সাংবাদিকরা চরম ক্ষুব্ধ হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।

প্রতিবাদ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন