1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।

দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার (১৩ জুন) দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপির নির্দেশেক্রমে জামালপুর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

দলীয় সূত্র জানা গেছে, ২০২২ সালের (২৮ নভেম্বর) জামালপুর জিলা স্কুলের মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও বাবু বিজন কুমার চন্দকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমান পুর্ণাঙ্গ কমিটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করা, আওয়ামী লীগ সরকার পুনরায় গঠন করা এবং সরকার গঠন করার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন