1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে: কাদের সিদ্দিকী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে: কাদের সিদ্দিকী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না। আমেরিকা-লন্ডন তত্ত্বাবধায়ক সরকার চিনেও না। সরকারকে বাধ্য করতে পারলে সবই আইন। এখন দেখতে হবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য করে কিনা। বাধ্য করতে পারলে ভালো। না করতে পারলে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

সোমবার আকুরটাকুর পাড়াস্থ তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দেশে এখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। তিনি বলেন, ভোটারদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে। সাধারণ মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারলেই এ সরকারের প্রতি আস্থা তৈরি হবে।

ভিসা নীতি নিয়ে তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দিবে এটা দেশের জন্য অপমানজক। দেশে নির্বাচনে বাধা দিলে আমেরিকা, লন্ডন, চীন, জাপান তাদের কিছু করার কথা নয়। আমাদের দেশের প্রচলিত আইনেই তাদের শাস্তি দেয়া যায়।

কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর উচিত তার বাবার কথা রক্ষা করা। দেশে আজ মুল্যস্ফীতি হয়েছে, জনগনের আয় কমে গেছে, ডলার সংকট, বেকারত্ব বাড়ছে, রিজার্ভ কমে গেছে, আমদানি কমে গেছে-এসব কারণে মানুষ আজ দিশেহারা। এসব থেকে মানুষকে মুক্তি দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সবকিছু সহনীয় পর্যায়ে আনতে হবে। এটা সরকারকেই করতে হবে।

আগামী ২১ জুন বাসাইল পৌরসভার নির্বাচন নিয়ে তিনি বলেন, অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি নিয়ম না মেনে বাসাইল নৌকার পক্ষে নির্বাচনী জনসভা করতে গিয়েছিল। নিয়ম অনুয়ায়ী নির্বাচন কমিশন তাকে সভা করতে দেয়নি। এ কারণে তিনি তাদেরকে ধন্যবাদ জানান। বাসাইল পৌরসভায় সরকারি দলের প্রভাবমুক্ত অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন