1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গরমে আদা চা খাওয়ার উপকারিতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

গরমে আদা চা খাওয়ার উপকারিতা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

লাইভ নিউজ ডেস্ক।।

গরমে সতেজ থাকার স্বাভাবিকভাবেই আমরা ঠান্ডা পানীয় খুঁজি। বেশিরভাগ ক্ষেত্রে লেমনেড বা আইস টি-র প্রতি আমাদের আগ্রহ থাকে। তবে জেনে অবাক হবেন, এই গরমে আপনাকে সতেজ রাখতে আদা চা-ও সমান কার্যকরী। এটি গরম হলেও অনেক সুবিধা দেয়। তাই কেবল শীতকালে নয়, গরমেও এটি সমান উপযোগী। এই চা প্রতিদিন পান করার অভ্যাস আপনাকে অনেকভাবে সুস্থ রাখবে। তবে প্রতিদিন আদা খাওয়ার পরিমাণ ৪ গ্রামের বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। জেনে নিন গরমে আদা চা খাওয়ার উপকারিতা-

কুলিং এফেক্ট

আদার প্রাকৃতিক শীতল বৈশিষ্ট্য রয়েছে যা ঘামকে উদ্দীপিত করে, ফলে শরীর ঠান্ডা থাকে। আদা চা শরীরের তাপমাত্রার হালকা বৃদ্ধি করতে পারে, যা শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়াকে প্ররোচিত করে। আদার এই অনন্য ক্ষমতা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অতিরিক্ত গরমেও সতেজ রাখে।

শরীরের আর্দ্রতা ধরে রাখে

গ্রীষ্মকালে হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদা চা খেলে তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ক্যাফেইনযুক্ত পানীয়ের বিপরীতে আদা চা পান করতে পারেন, যা শরীরকে ডিহাইড্রেট করবে। আদা চা কেবল তৃষ্ণা মেটায় না, পানির ঘাটতিও পূরণ করে। এটি শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং ডিহাইড্রেশন প্রতিরোধ করে।

পেটের সমস্যা দূরে রাখে

গরমে বিভিন্ন দাওয়াতে গেলে কিংবা একটু ভারী খাবার খেলেই হজমে গোলমাল শুরু হতে পারে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আদা চা। এটি হজমে সাহায্য করার জন্য পরিচিত, গরমের সময়ে খাবারের পরের পানীয় হিসেবে এটি খেতে পারেন। এটি পাচক এনজাইমের উৎপাদন বাড়িয়ে তোলে, পুষ্টি শোষণে সহায়তা করে। সেইসঙ্গে পেটের ফোলাভাব, গ্যাস এবং বদহজম প্রতিরোধ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদার প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা গরমের সময়ে সর্দি এবং সংক্রমণ প্রতিরোধে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আদা চা র‌্যাডিক্যাল ক্ষতির বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করতে পারে, প্রদাহ কমাতে পারে।

ত্বকের জন্য ভালো

উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আদা চা ঘামের মাধ্যমে আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করে। এটি ত্বককে পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন