1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে লেডি মাস্তান শ্যামলীর শাস্তির দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

পলাশবাড়ীতে লেডি মাস্তান শ্যামলীর শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান, গাইবান্ধা ।

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পরিচয় দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতার কর্তৃক ভূমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পুলিশ প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সকাল ১১টায় স্থানীয় চৌমাথা মোড়ে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার গুলোর আয়োজনে মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা তাঁতীলীগ, সাংবাদিক সমাজ, সরকারি কলেজ ছাত্রলীগ, উপজেলা নর সুন্দর ও পার্লার শ্রমিক ইউনিয়ন, উপজেলা ফুটবল কোচিং একাডেমি সহ ১২টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালীন প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিলো ৷ অবশেষে অফিসার ইনচার্জ মাসুদ রানার আশ্বাসে মানববন্ধন তুলে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় ৷ এসময় বক্তব্য রাখেন জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, ভূক্তভোগী পরিবারগুলোর মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে হানি বেগম, রিনা বেগম, আব্দুর রাজ্জাক, ফরহাদ মিয়া, শেখ তোতা, মামুন মিয়া, ইসলাম গনি মন্টু সহ অনেকে। বক্তারা বলেন এই শ্যামলী আক্তার মুক্তিযোদ্ধার কন্যা পরিচয়ে বিভিন্ন সময়ে অত্র উপজেলার উপজেলা চেয়ারম্যান ও সম্মানী মানুষদের হেয় প্রতিপন্ন করা সহ ভুমি জবরদখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে ৷ আমরা এর অবসান চাই ৷ বক্তারা মুক্তিযোদ্ধার সন্তান ও মহিলা আওয়ামীলীগ নেত্রী পরিচয়দানকারী লেডি মাস্তান ও ভূমিদস্যু শ্যামলী আকতারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। জানতে চাইলে পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব জানান, শ্যামলীর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছে। আজকের মানববন্ধনের বিষয়ে আমি কিছু জানিনা। শ্যামলী বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হয়রানি করেছে যার কারণে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

#ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন