1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে এক শিশুর লাশ উদ্ধার, আটক-১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে এক শিশুর লাশ উদ্ধার, আটক-১

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় রমজান আলী (৭) নামের সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রমজান আলী মল্ডলপাড়া এলাকার মাসুদ মন্ডলের ছেলে।

নিহতের ফুপা বদিউজ্জামান জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে খেলাধুলা করার জন্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে যায়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও তাকে পায়নি। বুধবার দুপুরে স্থানীয় লোকজন মন্ডলপাড়া এলাকার একটি আম বাগানের পাশে গাছের একটি গুঁড়ির নিচে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। একই সাথে শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর বলেন, শিশুটিকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন