বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন পরিপন্থী কাজ করলে ব্যবস্থা: ইসি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর উদ্দেশ্যে বলেছেন, নির্বাচন পরিপন্থী কোনো কাজ করলে তিনি যেই বাহিনীর হোন না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল নির্বাচন ভবনে পাঁচ সিটি নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কমিশন বারবার বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি নির্বাচনের আইন-কানুনের পরিপন্থী কোনো কাজ করেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং তার ফিরতি ফলাফল ও প্রাপ্তি সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন। গাইবান্ধা নির্বাচনে যাদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখনো যাদের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিষয়টা দ্রুত করতে বলা হয়েছে।

কথাটা আজকেও বলা হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, যদি কেউ নির্বাচন আইনের পরিপন্থী কোনো কাজ করেন, তিনি যে বাহিনীর হোন না কেন, যেই ব্যক্তিই হোক, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং সুষ্ঠু, সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে এবং সবাই এ বিষয়ে কমিশনকে আশ্বস্ত করেছেন, যে যার অবস্থান থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য তাদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের সুষ্ঠু নির্বাচনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে এবং  সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য প্রয়োজন হলে তারা অনুমোদন চেয়েছেন এবং কমিশন তাতে সম্মতি দিয়েছে। মাঠ থেকে তারা পর্যবেক্ষণ দিয়েছেন, পাঁচ সিটি নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা এখন পর্যন্ত নাই।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহা পুলিশ পরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‌্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালকসক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE