1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আন্তঃনগন ট্রেন বিরতির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

জামালপুরে আন্তঃনগন ট্রেন বিরতির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ী রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেন বিরতির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর জামালপুর এক্মেপ্রেস ট্রেনটির সামনে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। সোমবার দুপুর তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী অবরোধকারীরা রেলপথ অবরোধ করে রাখে। পরে ওই ট্রেনের পরিচালক আরিফুর রহমান ও এনামুল হক বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেও আন্দোলনকারীরা অনড় থাকে। পরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সকল দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, আওয়ামী লীগ নেতা শেখ ফখরুল ইসলাম পিন্টু, ফখরুল আলম লিটু, যুবলীগ নেতা সোয়ালমান কবির জনি, বিএনপি নেতা মমিনুর রহমান খান, সমাজসেবক মো. ইউসুফ আলীসহ এলাকার সহস্রাধিক লোকজন।

এমএইচএম / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন