1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুন্দরগঞ্জে শিশু শ্রমিকের নাম মাত্র মজুরিতে ঝুঁকিপূর্ণ শ্রম বিক্রি- Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

সুন্দরগঞ্জে শিশু শ্রমিকের নাম মাত্র মজুরিতে ঝুঁকিপূর্ণ শ্রম বিক্রি-

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।। –

সুন্দরগঞ্জ সীচা লালচামার এলাকায় নদী শাসনের কাজে প্রায় শতাধিক শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে ৷ শ্রম আইন ও কারখানা আইনের ১২ থেকে ৪৮ ধারায় ঝুঁকিপূর্ণ কাজে মহিলা ও শিশু শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে সব বিধি নিষেধ আরোপ করা হয়েছে তার বাস্তবায়ন নেই এখানকার কোন কাজে।

১২ মে শুক্রবার বিকেলে প্রজেক্ট ঘুরে দেখা গেছে নিয়োজিত অধিকাংশ শিশু শ্রমিকই ভারী ব্লক বা লোহার অ্যাঙ্গেল তোলাসহ হাতুড় দিয়ে রড সোজা করা, নৌকা করে ব্লক ফেলানো ছাড়াও বিভিন্ন ঝুঁকিপুর্ন কাজে নিয়োজিত ৷ বাংলাদেশ আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ দেওয়া এবং ১৮ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া আইনত নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজগুলো করতে গিয়ে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে । এক্ষেত্রে শিশুদের কাশি, যক্ষা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হৃদরোগসহ, নানারকম স্কিন ডিজিজ এবং কিডনির জটিলতা বেড়ে যাচ্ছে । রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রত্যেকটি দেশের শিশুশ্রম বন্ধ করা আইনের ফাঁক দিয়ে একশ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শিশু শ্রমিক দিয়ে কম মজুরিতে কাজ হাসিল করেই যাচ্ছে ।

এ বিষয়ে মতামত গ্রহনে উপস্থিত সময়ে তিস্তা নদী ভাঙ্গন রোধ শাসন প্রকল্পের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া সম্ভব হয়নি ৷

বছর ঘুরে শিশুশ্রম বিরোধী দিবস আসে চলেও যায় বন্ধ হয় না শিশুশ্রম বরং দিন দিন ঝুঁকিপূর্ণ শ্রমে শিশুশ্রম বেড়েই চলছে এবং শিশু শ্রমিকেরা ন্যায্য অধিকার রক্ষা করতে পারছে না ৷ এছাড়াও শিশু শ্রমিকরা নূন্যতম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ৷

এ ব্যাপারে শিশুশ্রম বন্ধে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এসব কাজে নিয়োজিত শিশুদের সঠিক পরিসংখান তৈরি করে শ্রম আইনের বিধি বিধান বাস্তবায়ন, ভারী কাজ করাতে শিশুদের বাধ্য করা থেকে বিরত রাখার ব্যাপারে এ প্রজেক্ট কারখানার মালিককে আইনগত নির্দেশনা প্রদান এবং তাদের নূন্যতম মজুরি নির্ধারণ করা জরুরি হয়ে পড়েছে বলে সুন্দরগঞ্জের সীচা লালচামার বেড়ি বাঁধ এলাকার স্থানীয় অভিজ্ঞ মহল মত প্রকাশ করেছেন।

এএস/ LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন