1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী'র সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

জামালপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।

জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী নারী। বুধবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে সাবেক স্ত্রী জান্নাত হাছান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জান্নাত হাসান জানান, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাতারপাড়া এলাকার শহিদুল্লাহ বেপারির ছেলে শরিফ বেপারীর সাথে গত ২০১৯ সালের ১৯ অক্টোবরে ইসলামী শরিয়াহ মোতাবেক তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের শুরু থেকেই সংসার জীবনে চলে পারিবারিক কলহ। স্বামী-স্ত্রী’র সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সংসারে অশান্তি’র ফলে প্রায় বছর খানেক আগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রাম এলাকার সবুজ রিয়াদ (২৩) এর সাথে ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্বামী শরিফ বেপারী কে গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর তারিখে কোর্টের মাধ্যমে গোপনে তালাক দেই।পরে এ বছরের ১৯ মার্চ জামালপুর কোর্টে গিয়ে মাদারগঞ্জের সবুজ রিয়াদকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে আসতেছি। কিন্তু আমাকে ও আমার বর্তমান স্বামী এবং তার পরিবারকে হয়নারী করার জন্য আমার সাবেক স্বামী শরিফ বেপারি লক্ষিপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেখানে তিনি উল্লেখ করেন আমি চলে আসার পর ৪ ভরি গহনা ও নগদ ৪ লক্ষ টাকা নিয়ে চলে আসি। কিন্তু আমি শরিফ বেপারীর বাড়ি থেকে চলে আসার সময় আমার নিজের ২/১ টি পোষাক ছাড়া কোন কিছুই নিয়ে আসিনি। তাই হয়রানীমূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সু – বিচার কামনা করছি।

 

এমএইচএম/LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন