1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৩২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার সাবরাং শেয়ারী ঘের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের গোপন সংবাদে বিজিবির সদস্যরা সাবরাং শেয়ারী ঘের এলাকায় অভিযান চালায়। এসময় রাত নয়টার দিকে লবণের মাঠের আইলে আঁড় নিয়ে বিজিবির চৌকস দল দুইজন ব্যক্তিকে দুটি মাদকের পোটলা হাতে নিয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। পরে বিজিবির সদস্যরা তাদের সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে কাঁধে থাকা মাদকের পোটলাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া ওই পোটলা দুটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, চোরাকারবারীদের আটক করার জন্যে ওই এলাকা ও পার্শ্ববর্তী জায়গায় মঙ্গলবার রাত দশটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো মাদক কারবারি কিংবা তাদের কোনো সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের আটকের জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন