1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেসবুক ও হোয়াটঅ্যাপসে করোনা সতর্কবার্তা দেবে ডব্লিউএইচও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ফেসবুক ও হোয়াটঅ্যাপসে করোনা সতর্কবার্তা দেবে ডব্লিউএইচও

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৪৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মানুষকে নিরাপদে রাখতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের সাথে একটি বার্তা পরিষেবা চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সহজেই ব্যবহারযোগ্য এই বার্তা পরিষেবাটি দুই বিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য সরাসরি পৌঁছাতে সক্ষম হবে।

সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে স্বাস্থ্যকর্মী, পরিবার এবং বন্ধুবান্ধবের কাছে এই বার্তা পরিষেবাটি করোনভাইরাস সম্পর্কে সর্বশেষতম সংবাদ এবং তথ্য সরবরাহ করবে। যাতে করোনাভাইরাসের লক্ষণগুলো বিস্তারিতভাবে এবং কীভাবে মানুষ নিজেকে ও অন্যকে প্রাণঘাতী এ ভাইরাসের কবল থেকে সুরক্ষা দিতে পারে সে সম্পর্কে বলে দেয়া থাকবে।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩১০ জনের মধ্যে ৯১ হাজার ৯১২ জন (৮৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১১ শতাংশ রোগী মারা গেছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন