1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শিবচরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবচর করেসপন্ডেন্ট।।

মাদারীপুর জেলার শিবচরে চল্লিশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) ইফতারের সময় শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজা সামনে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির শার্টের পকেটে একটি জন্ম নিবন্ধন ছিল। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তার নাম মাহমুদুল হাসান মিনুর। মাদারীপুর শহরের পানিছত্র চৌরাস্তা এলাকার বাসিন্দা সে। জন্ম নিবন্ধনটি তার মেয়ের বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এসে লোকটি মসজিদের কাছে গিয়ে গোসল করতে চায়। এসময় গোসলের জায়গা না পেয়ে ওযুখানায় গিয়ে শরীরের পানি দিতে গেলে ঢলে পরে যায়। আশেপাশের লোকজন এই অবস্থা দেখে স্থানীয় ক্লিনিকের চিকিৎসক ডেকে আনলে ততক্ষণে তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, প্রচন্ড গরমের কারণে হয়তো সে হিটস্ট্রোক করেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন ভট্টাচার্য বলেন,’খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তিনি গোসল করতে চেয়েছিলেন। কিন্তু সে ব্যবস্থা না থাকায় ওযুখানায় গিয়ে শরীরে পানি দেবার চেষ্টা করেছিলেন। হাসপাতালে নেয়ার আগেই সেখানে তার মৃত্যু হয়। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। তার পকেটে একটি জন্ম নিবন্ধনের কপি রয়েছে। ওই ঠিকানা অনুযায়ী তার স্বজনদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন,’লোকটি কি কারণে এখানে এসেছে তা জানা যায়নি। প্রচন্ড গরমে হিটস্ট্রোক হতে পারে।’

LN24BD/EA

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন