1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, গাড়ি ভাঙচুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, গাড়ি ভাঙচুর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গুলিস্তানের বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। গাড়ি ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়।

জানা গেছে, বঙ্গবাজারে আগুন লাগার দুই মিনিটের মধ্যে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে একে একে যোগ দেয় মোট ৫০ ইউনিট। ফায়ার সার্ভিসের সদস্যদের আপ্রাণ চেষ্টা পরেও পানির সংকট ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরমধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করে। তাদের হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বলেন, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে।

পরে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিবৃত্ত করেন। পরে তারা ওই স্থান ত্যাগ করেন।

এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এথনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে তিনজন ফায়ার ফাইটার আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্স মার্কেটসহ অন্তত ৪টি ভবনে ছড়িয়ে পড়ে।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হততের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দেবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন