1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রস্তুত বার্ন ইউনিট, ঢামেক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

প্রস্তুত বার্ন ইউনিট, ঢামেক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর বঙ্গবাজারের আগুনের খবর জানতে পেরে প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাৎক্ষণিকভাবে সেবা দিতে বাড়ানো হয়েছে জনবল। রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, সকালে সংবাদ শোনার পর পর আমরা হাসপাতালে ছুটে আসি। পাশাপাশি আমাদের স্টাফদের সংবাদ দিয়েছি। যাদের ডিউটি নেই তাদেরও এনে রেখেছি। আমরা আমাদের সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। তিনি আরও জানান, এখন পর্যন্ত বঙ্গবাজার থেকে কোনো রোগী আসেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন