1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর দুই ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুর দুই ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মো. আনিসুর রহমান বাবুল ও মো. হাসিবুল মিয়া নামে দুই ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানান মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম।

মাদারীপুর পুলিশ সুপার আরও জানান, নিজ এলাকায় থেকে মোবাইল ফোনে কল করে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা ও ব্যাবসায়ীদের সাথে প্রতারনণা মাধ্যমে প্রায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছে। এছাড়া তাদের একটি ডাইরি থেকে আরও অর্ধ শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তার তালিকা পাওয়া গেছে। এদের কাছ থেকে প্রতারণা মাধ্যমে অর্থ আদায় করার পরিকল্পনা ছিল। ভুয়া দুই দুদক কর্মকর্তা আনিসুর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লুন্দী গ্রামের শামছুল হক মিয়ার ছেলে এবং হাসিবুল এক গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তাদের নামে রাজৈর থানা মামলা করা হয়েছে। এছাড়া তাদের নামে এর আগেও একাধিক মামলা ছিল। তাদের গতকাল সোমবার বিকালে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

 

 

mhs/ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন