1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
থার্টিফার্স্টে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী।। আটক দুই অভিযুক্ত বখাটে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

থার্টিফার্স্টে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী।। আটক দুই অভিযুক্ত বখাটে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
এক যুবকের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর। প্রেমিকের সাথে থার্টি ফার্স্ট উপলক্ষে দেখা করতে গিয়ে ধর্ষণ শিকার হয় স্কুল ছাত্রীটি। প্রেমিক ও তার এক বন্ধু মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করে ওই কিশোরী। ঘটনাটি ঘটে শনিবার (৩১ ডিসেম্বার) বিকেল চারটার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার বিশ্বম্বরর্দী এলাকায়। পুলিশ আকটকৃতদের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে গেলে কিশোরী তাদের শনাক্ত করে । পুলিশ মোবাইল নাম্বারের সূত্র ধরে রবিবার বিকেলে শামীম ফকির ওরফে হাসান (২৪) ও ইয়াসি মোল্লা ওরফে রাব্বি (১৫) নামে দুইজনকে আটক করে সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর সাথে এক মাস আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় রাজৈর উপজেলার বিশ্বম্বরদী পরিচয় দেওয়া শামীম ফকির ওরফে হাসান নামের এক তরুণের সাথে। কথা বলতে বলতে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরপরে শনিবার বিকেলে থার্টি ফার্স্ট উপলক্ষে ওই স্কুল শিক্ষার্থীকে দেখা করার কথা বলে শামীম। মেয়েটি দেখা করতে আসলে তাকে নিয়ে এবং বন্ধু ইয়াসিনকে নিয়ে রাজৈর উপজেলার সাখারপাড় ব্রীজ এলাকায় যায়। পরে ওই কিশোরীকে ব্রীজের পাশে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় ওই দুই বখাটে। স্থানীয়দের মাধ্যমে গুরুতর অসুস্থ্য অবস্থায় পরিবারের স্বজনরা তাকে রাত ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। শামীম ও ইয়াসিন রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকির ও পাট্টাু মোল্লার ছেলে।

ভুক্তভোগীর ওই কিশোরীর বাবা জানান, তার মেয়েকে শামীম ও ইয়াসিন নামে দুটি ছেলে ডেকে নিয়ে ধর্ষন করেছে। তার মেয়ের সাথে এই জঘন্য কাজ যারা করেছে তাদের বিচার চান তিনি। সরকার ও প্রশাসন সর্বোচ্চ বিচার ফাঁসির দিবে বলে দাবি তার। এমন যেন আর কোন মেয়েদের সাথে এই কাজ না হয় তাই শাস্তির দাবিও করেন তিনি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, হাসপাতালে গিয়ে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত শামীম ফকির ও ইয়াসিন মোল্লা নামে দুইজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন