1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৮ কেজি গাজা উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮ ॥ আটক-১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

২৮ কেজি গাজা উদ্ধার করেছে মাদারীপুর র‌্যাব-৮ ॥ আটক-১

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প রবিবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলা থেকে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে রবিবার রাতে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার চরফিলিজ বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২৮ কেজি গাজাসহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সৈয়দপুরের মৃত বশির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে (৪৭) আটক করেন।
এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানান, আটক জাহাঙ্গীর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে হরিনা ফেরীঘাট ব্যবহার করে শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার কার্যক্রম চালিয়ে আসছেন।
আসামী ও উদ্ধার করা গাঁজা এবং অন্যান্য আলামতসহ শরীয়তপুর জেলার সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার সখিপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৮ এর এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন