বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি না : ওবায়দুল কাদের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি না। আমাদের সম্মেলনের তারিখ আগেই নির্ধারিত ছিল। এটা একটা নিয়মিত প্রক্রিয়া, বিএনপির সমাবেশের পাল্টাপাল্টি নয়।

রোববার (৩০ অক্টোবর) সকালে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সম্মেলনকে সামনে রেখে নেত্রী দিকনির্দেশনা দিয়েছেন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে উপ-কমিটি করা হবে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করে না। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টির কোনো বিষয় নেই। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং অন্যান্য সম্মেলন নিয়মিত প্রক্রিয়া। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমাবেশের সময় মিলে গেলে আমরা কী করব?

তিনি আরও বলেন, এখন থেকে প্রধানমন্ত্রী ঢাকার বাইরে সমাবেশ করবেন। মাসে দুটি করে সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন। করোনার কারণে তিনি এতদিন সশরীরে যেতে পারেননি। তিনি ভার্চুয়ালি সব কাজ সম্পন্ন করেছেন।

বিএনপি আন্দোলন করলে আওয়ামী লীগের কোনো অসুবিধা নেই। তবে আগুন সন্ত্রাস করলে জবাব দেওয়া হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে বাধা দিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী। পরিবহনের মানুষ বিএনপিকে ভয় পায়। এখানে আমাদের কী করার আছে? সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা অচল। সাম্প্রদায়িক শক্তি বিএনপির হাতেই সৃষ্টি এবং তারাই এর প্রধান পৃষ্ঠপোষক।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতীম মেয়াদোত্তীর্ণ সংগঠনের সম্মেলন করা হবে। আমরা পর্যবেক্ষণ করছি, আলোচনা করে তারিখ জানিয়ে দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE