1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। আটক ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু

মাদারীপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। আটক ১

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদরীপুর প্রতিনিধি।।
মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় মঙ্গলবার রাতে দুই ব্যবসায়ীর বাড়িতে সুকৌশলে প্রবেশ করে ৫০ ভরি স্বর্নালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। এ সময় জনগন ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ন ব্যবসায়ী গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে এক সাথে বসবাস করে আসছে। তাদের দুই ভাইয়ের বসত ঘরে সুকৌশলে প্রবেশ করে একদল মুখশধারী ডাকাত। ঘরে প্রবেশ করে ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের রশি দিয়ে হাত-পা বেধে ৫০ ভরি স্বর্নালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন ধাওয়া করে তামিম নামের এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে জনগন ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃত তামিমসহ আরো তিন ডাকাতের নাম আমরা জানতে পেরেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন