1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরের পদ্মায় প্রত্যন্ত চরাঞ্চলের অভিযানে ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শিবচরের পদ্মায় প্রত্যন্ত চরাঞ্চলের অভিযানে ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মা ইলিশ রক্ষায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মাদারীপুরের শিবচরের পদ্মা নদী ও চরাঞ্চলে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে। এসময় প্রত্যন্ত চরাঞ্চলের কাশবনের মাঝে গড়ে উঠা ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস করা হয়েছে। এ দুটি আস্তানার প্রায় ২৫টি অস্থায়ী স্থাপনা(দোকান ও বসতের স্থান) উচ্ছেদ করা হয়েছে। চরের ওই সকল স্থাপনা থেকে প্রায় ৩ মন মা ইলিশ উদ্ধার করা হয় ও এক জেলেকে আটক করা হয়। এসময় লক্ষাধিক মিটার অবৈধ জাল ধ্বংস করা হয় ও ৫টি মাছ ধরা নৌকা আটক করা হয়। অভিযানে জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, .অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা , ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ র‌্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, ৩ শিফ্ট ভাগ করে পদ্মা নদীতে অভিযান চলছে। ধারাবাহিকভাবে অভিযান আরো বাড়বে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন