1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে দোষারোপ শুধু রাজনৈতিক বিরোধিতা ছাড়া আর কিছুই নয়: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে দোষারোপ শুধু রাজনৈতিক বিরোধিতা ছাড়া আর কিছুই নয়: কাদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নিজের জন্য নয়, জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন আর তার কন্যা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে দোষারোপ শুধু রাজনৈতিক বিরোধিতা ছাড়া আর কিছুই নয়।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা বিপদে পড়েছি। লোডশেডিং হচ্ছে, তেলের দাম বেড়েছে। এই সংকটের দোষ যারা শেখ হাসিনাকে দিচ্ছেন তারা শুধু বিরোধিতা করছেন। তারা থাকলে সামাল দিতে পারতেন?

লাঠি হাতে যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কী দেশ ও দেশের পতাকা ভালোবাসে, এমন প্রশ্নও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান নাকি তাদের স্ট্রাইকার। অথচ মার্কিন রাষ্ট্রদূত তাকে বলেছে নটোরিয়াস, দুর্নীতিপরায়ণ। তাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’ বলেন ওবায়দুল কাদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন