1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

নৌকা ডুবে শিশুসহ ২৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

 

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৪ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশত। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বেশির ভাগই শিশু ও নারী লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর অপর পাড়ে মহালয়া উপলক্ষে প্রতিবছরের মতো বরদ্বেশ^রী মন্দিরে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়।

মূলত এই ধর্মসভায় যোগ দিতে নৌকাযোগে অপর পাড়ে যাচ্ছিলেন লোকজন। আজ দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতারে তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে মারা যায়।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, তিনি করতোয়ার পাড়ে শিশু ও নারীসহ ২৪ জনের লাশ দেখেছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ঘটনাস্থলে ছুটে যান।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা নারী ও শিশু মিলে ২৪ জন নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা জানানো যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন