1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিখোঁজের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

নিখোঁজের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভ ,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর আছিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে নদী থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। আছিয়া উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশি গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে আছিয়া তার দাদীর সঙ্গে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাই নদীর পাড়ে যায়। তার দাদী নদীর পাড়ে বসেই পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজ করছিলেন। আছিয়া আরো দুই শিশু নদীর পাড়ে খেলা করছিল। নদীর পাড়েই ছিল একটি অর্ধেক ডোবা নৌকা। অন্য শিশুরা নদীর তীরে খেলা করলেও আছিয়া নৌকায় বসে প্লাস্টিকের বোতল নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে খেলনার বোতলটি নদীর পানিতে পড়ে যায়। বোতল তুলতে গিয়ে সেও নৌকা থেকে নদীতে পড়ে যায়। তখন পাড়ে দাঁড়ানো অপর দুই শিশুর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে।

খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে যায়। রোববার রাত ৮ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা চেষ্টা করেও শিশুর লাশ উদ্ধার করতে না পারায় অভিযান স্থগিত রাখে।

দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মুটু জানান, সোমবার সকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দুরে শিশু আছিয়ার ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে গ্রামবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন