1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিসচা ও এসডিএসর কমলগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

নিসচা ও এসডিএসর কমলগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইদুলে ইসলাম চৌধুরী- কমলগঞ্জ উপজেলা সংবাদদাতা।।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা (এসডিএস) কমলগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২  টায়  ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি আমিনা খাতুনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষিকা কুঞ্জ রানী সিংহার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সাব্বির এলাহি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব এ এস এম কাইয়ুম, আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুশন আলী সহ সংগঠনের সদস্য সবুজ আহমদ, মোঃ কামরুজ্জামান, নুরুল ইসলাম, মোঃ সালাউদ্দিন, সাহিদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সেচ্ছাসেবী সাংবাদিক সাইদুল ইসলাম চৌধুরী, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমেদ, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক সৈয়দ রাহিন আলী।
আলোচনা সভা শেষে উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন