1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অঞ্জলির ভাইরাল ভিডিও - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অঞ্জলির ভাইরাল ভিডিও

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক |

আবার বিতর্কের কেন্দ্রে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবতীকে উদ্দাম যৌনতায় মাততে দেখা গিয়েছিল। যদিও তার মুখ স্পষ্ট দেখা যায়নি। তবে নেটিজেনদের একাংশের দাবি ছিল, ভিডিওর যুবতী ‘লক আপ’ খ্যাত অঞ্জলি অরোরা।

এমনকি ‘অঞ্জলি অরোরা এমএমএস’ নামেই ছড়িয়ে পড়ে ভিডিওটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অঞ্জলির বয়ফ্রেন্ড আকাশ সানসানওয়াল। আসলে এক সাক্ষাৎকারে অঞ্জলিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়, আকাশ কি ব্যাপারটি দেখেছেন? তার প্রতিক্রিয়া কী? অঞ্জলির উত্তর, ‘সবাই ভিডিওটি দেখেছে। সকলেই এই জঘন্য বিষয়টির সাক্ষী হয়েছে। তবে যারা আমাকে চেনে তারা বিশ্বাস করে না যে ভিডিওর মেয়েটি আমি। আমার বাবা, মা, আকাশ সকলেই জানে যে আমি এই কাজ করতে পারি না।’

অঞ্জলি জানিয়েছেন, বিগত কয়েক সপ্তাহ ধরে তার জীবন এলোমেলো হয়ে গিয়েছে। তার ছবি মর্ফ করে এই ধরনের ভিডিও তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তার কথায়, ‘কোনো এক ব্যক্তির বোকামির শিকার হতে হয়েছে আমাকে।’

অঞ্জলির কথায়, ‘আমার সঙ্গে কার কী শত্রুতা রয়েছে আমি জানি না। ভাইরাল হওয়া ওই ভিডিওর যুবতী আমি নই। আমার নাম এবং ছবি কেন ব্যবহার করা হচ্ছে আমি সত্যিই জানি না। কেউ এই ধরনের কাণ্ড কেন ঘটাল বলুন তো? যারা এই ভিডিও তৈরি করেছে, তাদেরও পরিবার আছে। আমারও পরিবার আছে। কেন আমার সঙ্গে এই অন্যায় করা হবে?’

তিনি আরো বলেন, ‘ইউটিউবে কিছু ভিউজ পাওয়ার জন্য আমার জীবনের সঙ্গে খেলা করার অধিকার তো কারো নেই। সোশাল মিডিয়া তারকা অঞ্জলি অরোরা এ-ও জানিয়েছেন যে লক আপ চলাকালীনও একই ধরনের ভিডিও ভাইরাল হয়েছিল। সে ক্ষেত্রেও তার ছবি মর্ফ করা হয়েছিল। সে বার অঞ্জলির বাবা-মা পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। সোশাল মিডিয়া স্টারের প্রশ্ন, ‘আমি কার কী ক্ষতি করেছি কে জানে! আমার সঙ্গে বারবার এই ধরনের ঘটনা কেন ঘটানো হবে?’

 

সূত্র : এইসময়

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন