1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেঁদে ফেললেন 'কাঁচা বাদাম' অঞ্জলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কেঁদে ফেললেন ‘কাঁচা বাদাম’ অঞ্জলি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

এমএমএস ভিডিও ফাঁস কাণ্ডে নাম জড়িয়েছিল তার। ক্যামেরার সামনে যৌনতায় মেতে ওঠার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন ‘কাঁচা বাদাম’ খ্যাত সোশাল মিডিয়া স্টার অঞ্জলি অরোরা।

ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জলি। এরপরই তার ভাগ্য বদলে যায়। কঙ্গনা রানাউত সঞ্চালিত শো লক-আপে নজর কাড়েন তিনি। সেখানে আরেক প্রতিযোগী মুনওয়ার ফারুকির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বেশ আলোচনা হয়। সম্প্রতি ‘সারেগামাপা’র মিউজিক ভিডিও ‘সাঁইয়া দিল মে আনা রে’তে দেখা গিয়েছে অঞ্জলিকে। ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি ফলোয়ার তার।

এর মধ্যেই অঞ্জলির এমএমএস ভিডিও লিক হওয়ার খবর শোনা যায়। তাতেই নেটিজেনদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। এক পক্ষ দাবি করে, ভিডিওটি অঞ্জলির এবং তা নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, মশকরাও শুরু হয়। আরেক পক্ষ আবার অঞ্জলির পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নেন। তাদের দাবি, ভিডিওটি মোটেও অঞ্জলির নয়।

এমন পরিস্থিতিতেই অঞ্জলির ফ্যান পেজ থেকে তার একটি সাক্ষাৎকারের ভিডিও আপলোড করা হয়। সেখানে অভিনেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জানান, কোনোভাবেই এ ভিডিও তার নয়। কিন্তু কিছু মানুষ শুধু ট্রল করার অজুহাত খোঁজেন। তারা একবারও ভাবেন না, এমন ভুয়া খবর একজনের পরিবারের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। এই কথা বলতে বলতেই কেঁদে ফেলেন অঞ্জলি। সূত্র : সংবাদ প্রতিদিন

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন