1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মায়ের জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করলেন জাহ্নবী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মায়ের জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করলেন জাহ্নবী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। বেঁচে থাকলে পরিবারের সবাইকে নিয়ে আজ ৫৯তম জন্মবার্ষিকী পালন করতেন।

শনিবার মায়ের জন্মদিনে নব্বইয়ের দশকের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর।

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট জাহ্নবীকে আগলে ধরে আছেন শ্রীদেবী।

অভিনেত্রী মারা গেছেন ২০১৮ সালে। তার কয়েক মাস পরেই মেয়ের প্রথম ছবি ধড়ক মুক্তি পায়।

ছবির ক্যাপশনে জাহ্নবী লেখেন, ‘শুভ জন্মদিন মা। প্রতিদিন তোমাকে খুব খুব মনে পড়ে আমার। আমি সব সময় তোমাকে ভালোবাসি।’

তার এই পোস্টের মন্তব্যের ঘরে হার্ট ইমোজি দিয়েছেন মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান এবং জয়া আখতারসহ অনেকে।

১৯৯৬ সালে বলিউডের প্রযোজক বনি কাপুরের সঙ্গে ঘর বাঁধেন শ্রীদেবী। পরের বছরের ৬ মার্চ জাহ্নবী কাপুরের জন্ম হয়। ছোট মেয়ে খুশি কাপুরের জন্ম ২০০০ সালে।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে শ্রীদেবী বলেছিলেন, ‘জাহ্নবী বলিউডে ক্যারিয়ার গড়ুক সেটি তিনি চাইতেন না। কিন্তু সে (জাহ্নবী) সিনেমায় অভিনয়ে আগ্রহী ছিল। তবে আমি মনে করি না যে ফিল্ম ইন্ডাস্ট্রি খারাপ। কিন্তু একজন মা হিসেবে তার বিয়ে দেখতেই বেশি আনন্দ পাবো। কিন্তু তার খুশি অন্যকিছুতে, সে অভিনেত্রী হিসেবে ভালো করলে আমি আমি গর্বিত মা হবো।’

শ্রীদেবীর জন্ম ১৯৬৩ সালের ১৩ আগস্ট। তার আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপান।

চাঁদনী, লামহে, তোহফা, মিস্টার ইন্ডিয়া, চালবাজ, নাগিনা ও জুদায় ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।

তার সর্বশেষ ছবি ‘মম’। এই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কার পান।

২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান বলিউডের সেরা এই অভিনেত্রী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন