1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২১৩টি পরিবারকে পুর্নবাসন - মাদারীপুর সদর হবে ভূমিহীন-গৃহহীন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোনো ছাড় নয়: মাহদী আমিন হজের কোটায় শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’? নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২১৩টি পরিবারকে পুর্নবাসন – মাদারীপুর সদর হবে ভূমিহীন-গৃহহীন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরীফ, লাইভনিউজ.
মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই ঘোষণা করবেন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন।


প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদারীপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে একশটি, দ্বিতীয় পর্যায়ে পঁচাত্তরটি, তৃতীয় পর্যায়ে আটত্রিশটি পরিবারসহ মোট দুইশত তেরটি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ জুলাই দেশের বায়ান্নটি উপজেলার সাথে মাদারীপুর সদর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করবেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগীস আক্তারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন