1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামী মৌসুমে চিরচেনা ফর্মে দেখা যাবে মেসিকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

আগামী মৌসুমে চিরচেনা ফর্মে দেখা যাবে মেসিকে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

পার্ক দে প্রিন্সেসে নিজের অভিষেক মৌসুম ভালো কাটেনি লিওনেল মেসির। বার্সেলোনা থেকে গিয়ে প্যারিসের দর্শকদের তৃপ্ত করতে পারেননি তিনি। মেসিকে এনে লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়নস লিগ অধরা রয়ে গেছে পিএসজির।

তবে নাসের আল-খেলাইফির বিশ্বাস, আগামী মৌসুম থেকে সর্বকালের সেরা ফর্মে দেখা যাবে মেসিকে। ২০২২-২৩ মৌসুম থেকে লিগ ওয়ান উপভোগ্য হবে মনে করেন পিএসজির প্রেসিডেন্ট।

কাতালোনিয়া ছেড়ে ২০২১ সালে প্যারিসে আসার সময় অসংখ্য ভক্ত-সমর্থক নিয়ে আসেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তবে নিয়ে আসতে পারেননি চেনা ফর্ম। আগামীকাল শুক্রবার (২৪ জুন) মেসির জন্মদিন। ৩৫ বছর বয়সে পা দেবেন আর্জেন্টাইনে ফরোয়ার্ড। পিএসজির সঙ্গে তার চুক্তি আছে আর ১২ মাস। এর মধ্যে কি ফরাসি জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগ এনে দিতে পারবেন মেসি? চেনা রূপে দেখা যাবে তো তাকে?

মেসির গত মৌসুম খারাপ কাটার প্রসঙ্গে খেলাইফি মনে করেন, ‘কোনো সন্দেহ নেই যে, মেসি রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জিতেছেন। তবে এটা তার সেরা মৌসুম ছিল না।’

লিগ ওয়ানে নিজের প্রথম মৌসুমে ৬ গোল ও ১৪ অ্যাসিস্ট করেছেন মেসি। এমন পরিসংখ্যান বড্ড বেমানান তার সঙ্গে। পিএসজির জার্সিতে মেসির এমন অনুজ্জ্বলতা সম্পর্কে লা পেরিসিয়ানকে খেলাইফি আরও বলেন, ‘কিন্তু ২০ বছরের বেশি সময় বার্সেলোনায় থাকার পর, সে নতুন এক দেশ, নতুন দেশ, নতুন লিগ ও নতুন দলে এসেছে। এক নতুন সংস্কৃতি। তার পরিবারও। সে করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছে।’

তবে আগামী মৌসুমে মেসির জ্বলে ওঠার ব্যাপারে পিএসজি প্রেসিডেন্ট বলেন, ‘গত মৌসুম মেসির জন্য সহজ ছিল না। তবে পরের মৌসুমে তাকে চিরচেনা ফর্মে দেখা যাবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন