1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আজ সকালে সিলেটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের পাশাপশি সুনামগঞ্জ, নেত্রকোনার বন্যা পরিস্থিতিও পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ।

এর আগে দেশের বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌এবার বন্যা একটু বড় আকারে আসবে—এমন আশঙ্কার কথা সরকারের সবাইকে আগেই জানিয়েছি। ফলে আগে থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় যেন মানুষের কষ্ট না হয়, সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটসহ দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন