1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন: ববি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন: ববি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ সময় তার নির্মাণাধীন সিনেমা ‘ময়ূরাক্ষী’ টিমও তার সঙ্গে থাকবে বলে জানিয়েছেন তিনি।

এক ভিডিওবার্তায় ববি বলেন, ‘আমি আসলে একটা মন খারাপের কথা বলতে এসেছি। খুব বেশি খারাপ লাগছে বানভাসিদের জন্য। তাই আমি এবং আমার ‘ময়ূরাক্ষী’ সিনেমার টিমের পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা। সেই সঙ্গে যতটুকু সম্ভব তা নিয়ে আমরা তাদের সাপোর্ট করছি। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যার যা আছে তাই নিয়ে বন্যার্ত সিলেটবাসীর পাশে থাকবেন।’

ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’র শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টে সিনেমাটি মুক্তি দেবেন বলেও জানান এর নির্মাতা।

ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিনয়ের পাশপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন