1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

বন্যার পানিতে ডুবে জামালপুরের ইসলামপুর উপজেলায় আরিফা আক্তার (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলীর পশ্চিম বামনা ঘোনাপাড়ার এলাকায় মুছু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম। চিনাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে বন্যায় আরিফাদের বাড়ির আশপাশেও পানি আসে। সকালে বন্যার পানিতে খেলতে গিয়ে আরিফা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ মুছু মুন্সির বাড়ির আঙ্গিনায় বন্যার পানি থেকে উদ্ধার করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন