1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি: সিইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি: সিইসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লায় ইভিএমে ভোট ভালো হয়েছে।

সিইসি বলেন, প্রবল বৃষ্টির সময় একটু বিঘ্ন ঘটেছিল, অনেককে আশ্রয় নিতে হয়েছিল (শেডে), ভোট কিছুটা শ্লথ গতি হয়েছিল। দু-একজন ভোটারের আঙ্গুলের ছাপ নিয়ে অসুবিধা হয়েছে। যেমন হাতে মেহেদী পরা ছিল, পরে হাত পরিষ্কার করে যখন এসেছে, তখন ছাপ ম্যাচ করেছে। এ জন্য ভোটগ্রহণে দেরি হয়।

বুধবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, সকাল থেকেই আমি ও মাননীয় কমিশনাররা, কর্মকর্তারা যতদূর সম্ভব সিসি ক্যামেরা, গণসংবাদগুলো পর্যবেক্ষণ করেছি। প্রথমবারের মতো সিসি ক্যামেরা দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করেছি। এটা আমাদের নতুনত্ব, ভোটিং ব্যবস্থাতে সংযোজন হয়েছে।

সবার কাছে গ্রহণযোগ্য ভোটের আয়োজনে নিজেদের আন্তরিকতা তুলে ধরে তিনি বলেন, স্বচ্ছতার বিষয়ে আমরা আগে থেকে শক্ত ছিলাম। যাতে ভোট স্বচ্ছ হয়। সেজন্য সংবাদকর্মীদের অবাধ পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হয়েছে। সেটাও একটা ইতিবাচক ফল। স্বচ্ছ করার ক্ষেত্রে, গ্রহণযোগ্য করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অবজারভাররাও দায়িত্ব পালন করেছে।

কোনো কেন্দ্রের ভোট কক্ষে অবাঞ্ছিত ব্যক্তি কাউকেও দেখা যায়নি দাবি করে সিইসি বলেন, আমরা পাইনি। ভোটকেন্দ্রে কোনো ডাকাত গেছে, এমন তথ্য পাইনি।

কুমিল্লায় ৬০ শতাংশের মতো ভোটগ্রহণ হয়েছে ধারণা দিয়ে তিনি বলেন, সার্বিকভাবে সিটি, পৌরসভা ও ইউপির ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে হয়েছে। ভোটাররাও তেমন কোনো অভিযোগ করতে একেবারেই আসেনি।

তবে সার্বিক মূল্যায়নের ভার সবার প্রতি ছেড়ে দিয়ে হাবিবুল আউয়াল বলেন, আমরা শুধু দায়িত্ব পালন করেছি। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ফেইল- কী করেছি, এটা আপনারাই বিশ্লেষণ করবেন। আমি খুব উৎফুল্ল নই, বেদনার্থ ও ক্লান্ত-তাও নই। মনে করেছি এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কতটা সফলতার সঙ্গে করতে পেরেছি, তার মূল্যায়ন আমরা করতে পারব না।

কুমিল্লা সিটি করপোরেশনে ১০৫টি কেন্দ্রের সবক’টিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ হয়। যন্ত্রে ভোটগ্রহণে দেরির অভিযোগও উঠেছে।

কুমিল্লার পাশাপাশি কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও একই দিনে ভোটগ্রহণ হয়। এবারই প্রথম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, যার মাধ্যমে নির্বাচন ভবন থেকেও ভোট কেন্দ্রে নজরদারি করা যাচ্ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন